রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার বিকেলের দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্ট্যাবল আছেন। ওনার শরীরের বাইরের দিকে কোথাও কাটা ছেঁড়ার আঘাত নেই। উনি মাথায় আঘাত পেয়েছিলেন। তবে ওনাকে পর্যবেক্ষণে রাখতে হবে।
এর আগে রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩