সিরাজগঞ্জ সদর উপজেলার ক্রসবার-৩ এলাকায় নিজ বাড়ীতে হেদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দা দিয়ে গলা কেটে হত্যা করে ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার হেদেজা বেগম সদর উপজেলার চন্ডালবয়ড়া গ্রামের হাজী সোরহাব আলী মন্ডলের স্ত্রী। সংবাদ পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
নিহতের হেদেজার স্বামী সোরহাব আলী মন্ডল জানান, যমুনার ভাঙ্গনে বসতভিটা বিলীন হওয়ায় কিছুদিন আগে চায়নাবাঁধ এলাকায় আশ্রয় নিয়েছি। দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি।
প্রতিদিনের ন্যায় সকালে গাভীর দুধ বিক্রি শহরের চলে যাই। তখন আমার স্ত্রী বাড়ি একাই ছিল। শহর থেকে বাড়িতে ফিরে এসে দেখি আমার ছেলের বউ বাড়িতে কান্না করছে। পরে বাড়ীতে গিয়ে দেখি আমার স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করে ফেলে রেখেছে। তিনি আরো জানান, ঘরের ভিতরে ট্যাংকে রাখা গরু বিক্রি করা ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে ওই টাকার জন্যেই স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরুতহাল শেষে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারপুর্বক হত্যার রহস্য উদঘাটন করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩