সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দু’ই ছাত্র-জনতা নিহতের ঘটনায় আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ জ্ঞাত-অজ্ঞাত প্রায় দেড় হাজার জনকে আসামী করা হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) এনায়েতপুরের স্বেচ্ছাসেবক দল নেতা হযরত আলী বাদী হয়ে একটি এবং নিহত ইব্রাহিমের স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন।
আসামীদের মধ্যে সাবেক এমপি মমিন মন্ডল ছাড়াও চৌহালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকার, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী মাস্টারসহ একাধিক ইউপি চেয়ারম্যান এবং আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা রয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরের দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন এনায়েতপুর থানার ওসি মো. হাসিবুল্লাহ। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজ ছাত্র সিয়াম নিহতের ঘটনায় হযরত আলী বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫/৭শ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। অপরদিকে নিহত রুপনাই গ্রামের ইব্রাহিমের স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখসহ ৫/৭শ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩