সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাজা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা । বুধবার বিকেলে তাড়াশ থানাধীন সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫২৫ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার কর্ণহার থানার রড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম(২৯), একই জেলার ও থানার বেজোড়া গ্রামের আব্দুল গফ্ফার আলীর ছেলে ফারুক হোসেন(২৮) ও কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবাইর ইসলাম(২০)। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গনি বৃহস্পতিবার প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে গাজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩