স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন খান জ্যাকীর উদ্যোগে একটি র্যালী বের করা হয়। বেলা ১১টায় র্যালীটি পাবনা শহরের কালাচাঁদপাড়া থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাকিম, আব্দুল আওয়াল, মুস্তক মন্ডল মোস্তাক, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক সাব্বির হোসেন তুহিন, ছাত্রদল নেতা মিজানুর রহমান মিঠু, দোগাছি ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি মো. স¤্রাটসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩