পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।
সোমবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ইমেইলে পদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগ পত্রে উপ-উপাচার্য উল্লেখ করেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান করার পর হতে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি উপ-উপাচার্যের দায়িত্ব হতে পদত্যাগ করছি।'
অপরদিকে কোষাধ্যক্ষ উল্লেখ করেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ১০ আগস্ট ২০২১ তারিখে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান করার পর হতে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি ট্রেজারার পদ হতে পদত্যাগ করছি।'
এর আগে, রবিবার উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ রাশেদা আখতারের পদত্যাগ দাবিতে তাদের অফিস কক্ষে পদবির নামফলক খুলে তালা ঝুলিয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলায় প্রশাসনের ব্যর্থতা ও সংশ্লিষ্ঠতার অভিযোগ তুলে এই পদত্যাগের দাবি জানান তারা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩