ছাত্র-জনতার উপর গুলি ও গণহত্যা এবং খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসুচী শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার স্টেশন শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। অবস্থান কর্মসুচিতে উপস্থিত জেলার বিভিন্ন উপজেলা, পৌর,ইউনিয়ন ও ওর্য়াড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ছাত্র-জনতা হত্যাকারী খুনি হাসিনাসহ সকলকে গ্রেফতারপুর্বক শাস্তির দাবী জানান।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩