অবশেষে রাজশাহীর চারঘাট থানায় কাজে যোগদান করেছে পুলিশ। তারই প্রেক্ষিতে বিভিন্ন পাড়ায় মহল্লায় হাটবাজারে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় শুরু করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। সোমবার সকাল থেকে সেনা বাহিনীকে সঙ্গে নিয়ে মত বিনিময় করেনে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান। ওসি জনগনকে উদ্দ্যেশ করে বলেন, অনাকাংিতি ঘটনায় থানার কার্য্যক্রম বন্ধ ছিল। কিন্তু আজ থেকে জনগনের সেবায় আবারো পুলিশ দায়িত্ব শুরু করেছেন। আপনারা আপনাদের সব ধরণের অভিযোগ থানা পুলিশকে জানান এবংং আপাদের সেবা গ্রহণ করুন।
তিনি আরও বলেন, বর্তমানে চারঘাট এখন শান্ত। কোন ধরণের বিশৃঙ্খলা নেই। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আপনারা পুলিশকে সহযোগীতা করুন। পুলিশ সব সময় জনগনের পাশে থেকে জনগনের সেবায় নিয়োজিত থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মহসিন আলী, থানার ইন্সপেক্টও তদন্ত মাসুদ পারভেজসহ সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩