পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ জুলাই স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। পুরো সফরে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা না থাকলেও দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে।
এছাড়া উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের বিষয়টিও আলোচনায় থাকবে। স্পেন সফরের পর ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাবেন প্রধানমন্ত্রী।
এর আগে ৮ জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে চলতি মাসে তিনটি দেশে দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পোশাক শিল্পের চতুর্থ বৃহত্তম ক্রেতা স্পেন। গত বছর দু্ই দেশের মধ্যে প্রায় ৪০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। এরমধ্যে বাংলাদেশই রফতানি করেছে ৩৭০ কোটি ডলারের পণ্য।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩