বুধবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর নির্দেশনা মোতাবেক এই মোতায়েন সম্পন্ন করেছে আনসার। রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর সহকারী পরিচালক (গণসংযোগ কর্মকর্তা) রুবেল হোসাইন।
এতে বলা হয়েছে, বাহিনীর সদর দপ্তর থেকে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে অন্যান্য বাহিনীর সঙ্গে তাদেরকে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।
দুষ্কৃতিকারীরা যেন সাধারণ ছাত্র ও জনতার কোনো ধরণের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে সারা দেশে বাহিনীর সব ইউনিটেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩