নাটোরের লালপুরে প্রবীণ রাজনীতিবিদ ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড এডভোকেট বীরেন্দ্রনাথ সাহার স্ত্রী কল্পনা রাণী সাহা(৬৪) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি গত ৭ দিন ধরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কল্পনা রানী লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলে জানা গেছে। এঘটনায় থানায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।
জানা যায়, গত ৬ জুলাই বিকেলে উপজেলার উত্তর লালপুর পুরাতন বাজার এলাকায় এ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সাহার বাড়ীতে তার খোঁজে আসে কয়েক জন যুবক। পরে তাকে না পেয়ে তাঁর স্ত্রীকে মারপিট ও রক্তাক্ত জখম করে চলে যায়।পওে প্রতিবেশিরা কল্পনা রানী সাহাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে । এঘটনায় এ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সাহা লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩