সিরাজগঞ্জের কাজিপুরে বন্যার পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই উপজেলার পানাগাড়ী চরাঞ্চলে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী চরপানাগাড়ী গ্রামের একরামুল হকের মেয়ে এলিজা আক্তার ইকরা। সে কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন।
স্বজনেরা জানান, সকালে গোসল করার কথা বলে ঘর থেকে বের হয় ইকরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইকরা বাড়িতে না ফেরায় তার পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে সন্ধা ৭ টার দিকে বাড়ির পাশের প্লাবিত ভূমির একটি পাটের জাগের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে চরপানাগাড়ি বাজারের জননী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩