নাটারর গুরুদাসপুর একটি মাটির ঘরে মিলল ৫০টি বিষধর সাপের বাচ্চা। সাপ গুলো উদ্ধারের পর স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেন। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার(৩ জুলাই) সকালে উপজলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘর থেকে ওই সাপগুলো বের করা হয়।
বাড়ির মালিক কৃষক আব্দুল মতিন জানান, দীর্ঘদিন যাবৎ তিনি স্ত্রী-সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করে আসছেন। বুধবার সকাল দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান তিনি। তারপর সাপটিকে মারতে গেলে গর্তের ভিতরে চলে যায়। পরে প্রতিবেশীদের জানালে কয়েকজন যুবকের সহযোগিতায় গর্তগুলো লোহার সাবল দিয়ে খুড়ে একে একে সাপের বাচ্চা বের করা হয়। এসময় একটি বড় সাপ বের হয়। প্রায় একঘন্টা ধরে ঘরের বিভিন্ন দেয়াল খুড়র ছোট-বড় প্রায় ৫০টি বিষধর সাপ উদ্ধার করা হয়। সাপগুলো বিষধর হওয়ায় স্থানীয়রা সাপগুলোকে পিটিয়ে মরে ফেলেন।
মশিন্দা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ানম্যান আব্দুল বারি বলেন, শিকারপাড়ায় এক বাড়ি থেকে ৪০/৫০ টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপগুলো খুবই বিষধর ছিল। পরে স্থানীয়রা সাপের বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩