দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, যা ছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী, সদ্যসমাপ্ত জুনে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। একক মাস হিসাবে জুনের প্রবাসী আয়ের এ অঙ্ক ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছরই ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তাই গেল জুনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। গেল অর্থবছরের প্রথম মাস অর্থাৎ ২০২৩ সালের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি, জানুয়ারিতে ২১০ কোটি, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ, মার্চে ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ, এপ্রিলে ২০৪ কোটি মেতে ২২৫ কোটি ৩৮ লাখ এবং শেষ মাস জুনে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। এই অর্থবছরের চেয়ে সদ্য বিদায়ি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২৩১ কোটি ডলার। ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। যা অর্থবছর হিসাবে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩