"মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি" এই স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রমিলা (নারী) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ফুটবল প্রেমী দর্শকদের উপচে ভিড় ছিল।
শনিবার (২৯ জুন) বিকেলে খানসামা ডিগ্রী কলেজ মাঠে খানসামা মৃধাপাড়া নিউ টাইগার ক্লাবের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় সংগীত গাওয়া শেষে কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
এই প্রীতি ফুটবল ম্যাচে রাণীশংকৈল ফুটবল একাডেমি, ঠাকুরগাঁওকে ০৩ গোলে পরাজিত করে বোদা ফুটবল একাডেমি, পঞ্চগড়। অংশগ্রহণকারী দুই দলেই বেশ কয়েকজন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় অংশ নেয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, খানসামা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম ও সুধীজন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩