সিরাজগঞ্জ কামারখন্দ ভদ্রঘাট যুদ্ধ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতা মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশডাঙ্গা যুব শিবিরের আয়োজনে মধ্য ভদ্রঘাট মুক্তিযুদ্ধ স্মৃতি ও যাদুঘর মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন। জনগন সাথে থাকলে বীর মুক্তিযোদ্ধাদের সকল দাবি পূরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ঢাকায় ২২টি হাসপাতালে স্পেশাল বরাদ্দ দেয়া হয়েছে। জুলাই মাস থেকে সারাদেশে সকল মৃত মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর দেওয়া হবে- যা দেখে সহজেই সবাই বুঝতে পারেন এটা মুক্তিযোদ্ধার কবর। তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশে থেকে শতভাগ বিদ্যুত নিশ্চিত করেছে। আগামী ৫ বছরের মধ্যে দেশের ৮০ ভাগ অঞ্চলে চলাচলের রাস্তা পাকাকরণ করা হবে।
বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-৪আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩