পলক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা করেন। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগানোর কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেয়া হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকটের নিরসনে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষিযন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহু গুণে। চলনবিল পরিণত হয়েছে শস্যভাণ্ডারে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা কৃষিসহ দেশের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দেশের মানুষকে সুশাসন উপহার দিয়েছেন। শতভাগ বিদ্যুৎ আর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সুবিধা গ্রহণ করে গ্রামীণ জনপদ এখন অর্থনৈতিকভাবে অনেক সুসংহত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কারণে জীবনযাত্রার মান এখন সহজ ও সুন্দর। এখন আর চলনবিল অনগ্রসর জনপদ নয়, বিদ্যুৎহীন আর নিরাপত্তাহীনতায় মানুষকে আর অসহায় জীবন যাপন করতে হয় না। দেশের উন্নয়নের সব সম্ভাবনা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।’
বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান।
এর আগে প্রতিমন্ত্রী সাতপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন স্থানে ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র হিসেবে ‘মুজিব কিল্লা’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিমন্ত্রী ৪০ লাখ টাকা ব্যয়ে পুনর্নির্মিত ডাহিয়া বাজার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী দিনব্যাপী কর্মসূচিতে সকালে সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩