• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময় সিরাজগঞ্জ মহাসড়কে বাস ও টাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল। তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে; সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক; নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন সুমন মিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ কনস্টেবল হতে এটিএসআই পদে উত্তীর্ণ পুলিশ সদস্যরা। ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর দিলেন নেতৃবৃন্দ; গঙ্গাচড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; পর্যটন সম্ভাবনাময় তাহিরপুর, কিন্তু সেতুর অভাবে যোগাযোগ বাধাগ্রস্ত; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ কুড়িগ্রামে এসডিএফ’র যুব মেলা অনুষ্ঠিত সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ; উন্নয়ন বাস্তবায়নে সকল মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য; বদলে যাচ্ছে সৈয়দপুর: টি.আর, কাবিখা, কাবিটা প্রকল্পে উন্নয়নের ছোঁয়া সৈয়দপুরে তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে নগরচিত্র: প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে নীলফামারী পৌরসভার অগ্রযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোনাম: বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর। দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান এলাকাবাসী অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; রিয়াদে সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের দোয়া ও ইফতার আয়োজন; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন পুলিশের অভিযানে তুরাগের ডাকাতি মামলার আসামি ধরা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ নদীতে ঢল আসার আগেই বাঁধ মেরামতের নির্দেশ কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা তাহিরপুরে আর্থিক অনিয়মে চুনাপাথর খনি স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ সাময়িক বরখাস্ত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার-১টি ট্রাক জব্দ কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়ালেন জিসাস নেতা আরমান হোসেন ডলার মানবিকতা ও সহমর্মিতা রাজনীতির মূল শক্তি 🚨 নোহাকাটি গ্রাম থেকে শিশু অপহরণ — পরিবারে উদ্বেগ, এলাকাজুড়ে চাঞ্চল্য 🚨 কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা জাদুকাটা নদীতে বালু লুটের আড়ালে পুলিশ–সিন্ডিকেটের সমঝোতা অভিযোগ দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি মোঃ মিজানুর রহমান মিনু-র আহ্বান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার মাদক নির্মূলে কঠোর অবস্থানে তাহিরপুর থানা পুলিশ কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত মাদক–চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা, ওসি আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে। নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বাঁশখালীতে প্রতিবেশীর বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ঝিনাইগাতীতে গ্রামবাসীর জন্য কবরস্থান নির্মাণ করলেন  বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আইন উদ্দিন শিকদার!

বাবা দিবসে শিক্ষার্থীদের ভাবনা

রিপোর্টারের নাম / ৬৬৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪

বাবা মানে স্নেহ, ভালোবাসায় আগলে রাখার এক মহান ব্যক্তিত্ব। বাবা মানে হৃদস্পন্দন, আস্থা, নির্ভরতা ও ভালোবাসার শেষ আশ্রয়স্থল। বাবা সন্তানদের জন্য অমূল্য সম্পদ। আমরা মনে করি বাবা মানেই রাগী এক মানুষের নাম। যে কারণে অনেক সময় মুখফুটে বাবাকে ভালোবাসি কথা টুকুও বলা হয়নি। বাবাকে নিয়ে সন্তানের জমে থাকা নানা ধরনের অনুভূতি ও স্মৃতিচারণ জানতে চাওয়া হয়েছে কিছু তরুণ শিক্ষার্থীদের কাছে। সেসব শুনে পাঠকের জন্য উপস্থাপন করছেন মো. জুবাইল আকন্দ…

‘বাবা’ ভালোবাসি তোমাকে

ভালোবাসি কথাটি যাকে চাইলেও বলা হয়ে উঠে না তিনি হলেন বাবা। বাবা তার সন্তানদের পরম ভালোবাসা ও আদরে লালন করেন। সামনে রাগী রাগী দেখা গেলেও ভিতরে যে ভালবাসা সঞ্চয় করেন তিনিই আমার বাবা। সন্তানের ভালোর জন্য নিজের শেষ সম্বল টুকু দিতে যিনি দ্বিধা করেন না তিনি হলেন আমার বাবা। যাকে আঁকড়ে ধরে জীবনটা স্বাচ্ছন্দে কাটিয়ে দেওয়া যায় তিনিই হলেন আমার বাবা। মায়ের ভালোবাসাটা দেখা গেলেও বাবার ভালবাসাটা থাকে অদৃশ্য দেখা যায়। কিন্তু প্রতিনিয়ত যে অন্তরে ভালোবাসা লালন করে থাকেন তিনি হলেন বাবা। শত কষ্টের কষ্টের মাঝে যে মুখ ফোটে কোনদিন বলবে না “কষ্ট হচ্ছে”তিনি হলেন আমার বাবা। জীবনের চাওয়া-পাওয়া বিসর্জন সন্তানের মুখে হাসি ফোটান তিনি হলেন আমার বাবা। লোকে বলে, বাবা হলো একটি ছায়ার মত। যিনি তার সন্তানদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখে। যে কোনদিন তার সন্তানকে ছায়া থেকে বঞ্চিত করবে না। তার ছায়া পাবার সৌভাগ্য যে বেশিদিন পায়নি, সেই বুঝবে বাবা না থাকার কষ্টটা। আমরা সন্তানরা কখনো বাবাকে ঐভাবে বাবা দিবসের শুভেচ্ছা জানাই না। অনেক সন্তান আছে যারা বাবাকে সামান্য শ্রদ্ধা ও সম্মান থেকেও বঞ্চিত করে। যে নিজে না খেয়ে সন্তানের চাহিদা পূরণ করে বড় করেছেন তার প্রতি এমন অবিচার করা উচিত নয়। বাবা বিধাতার এক বড় নিয়ামত যাকে যত্ন করতে হয়। মমতার সর্বোচ্চ চূড়ায় যদি মায়ের অবস্থান হয় তবে বাবার স্থানও কোনো অংশে কম নয়। সবার মত আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি। কিন্তু কখনও বলা হয় নি। আমার বাবার অনুপ্রেরণা আমার জীবনে আশীর্বাদের মতো কাজ করেছে। বাবার একটা কথার কারণে জীবনের কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পেরেছি। বাবা নামক এক বিশাল মমত্ব আমাদের প্রতিনিয়ত লালন করা উচিত। আজ বিশ্ব বাবা দিবসে সারা বিশ্বের সকল বাবার প্রতি পরম ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভাল থাকুক পৃথিবীর সকল বাবা।

মোসা. আফরিনা আক্তার
শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।

বাবা আমার সুপার ম্যান

কর্মজীবনে পা দিয়েছি আজ মাত্র সাতদিন তাও খণ্ডকালীন এতেই কেমন অগোছালো হয়ে পরেছি। অথচ আমার বাবা আমার জন্মের আগে থেকেই কর্মজীবনে পা রেখেছিল। কখনও আমি তাঁকে হাঁপিয়ে যেতে দেখিনি। আমার চোখে সুপারম্যান, আমার আইডল বাবা যাকে কখনও ভেঙ্গে পরতে দেখিনি। প্রতিটা সন্তানের বটবৃক্ষ বাবা, কঠিন ঝড়ে টিকে থাকা শেষ আশ্রয়স্থলটির নাম বাবা। পিতা-মাতার যেমন সন্তানকে ভালোবাসার কোনো দিবসের দরকার পরে না। তেমনি পিতা-মাতার প্রতি সন্তানের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানাতে নির্দিষ্ট দিনের দরকার পরে না। বাবা হলো উত্তাল সমুদ্রের বুকে ভাসমান জাহাজ যার বুকে আমরা নিরাপদে সুরক্ষীত থাকি। বাবা প্রতিটি সন্তানের জন্য অমূল্য সম্পদ। বাবা নামক বটবৃক্ষ, ছায়া হয়ে পাশে থাকলে মনে হয় যেন বিশ্বটা জয় করা খুবই সহজ। বাবা হচ্ছে একজন সন্তানের উন্নতির শিখড়ে পৌঁছানোর জন্য সিড়ি। আর্থিকভাবে, মানসিকভাবে, প্রেষণামূলকভাবে, সাহস ও উৎসাহ পাওয়ার একটা শক্তি। বাবা এমন একজন মহান পুরুষ যে নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে পরিবার ও ছেলে-মেয়েদের সুখ-শান্তির কথা চিন্তা করে দিন-রাত পরিশ্রম করে যান। পরিবার ও সন্তান-সন্তুতিদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। হতদরিদ্র বাবা নিজে না খেয়ে ছেলেমেয়েদের খাওয়ায়, নিজে ভালো জামা-কাপড় না পড়ে ছেলেমেয়েদের পড়ায়। তাই বাবা দিবসে একটাই চাওয়া কোন বাবা যেন বৃদ্ধাশ্রমে না থাকে। পৃথিবীর সকল সন্তানদের বাবার সাথে দৃঢ় সম্পর্ক অটুট থাকুক। বাবারা ভালো থাকুক আপন নীড়ে।

মো. আরিফুল ইসলাম আকাশ
শিক্ষার্থী, ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি।

বাবা মানে বটবৃক্ষ

বাবা পৃথিবীর সবচেয়ে সৎ ও দায়িত্বশীল মানুষ। প্রতিটি সন্তানের কাছে রিয়েল হিরো তাঁর বাবা। বাবা এক আবেক, ভালোবাসা ও শ্রদ্ধার নাম। জন্ম হতে জীবনের প্রতিটি মুহূর্তে আস্থা ও ভরসার নাম বাবা। প্রতিটি বাবার প্রত্যাশা তাঁর সন্তান থাকে দুধেভাতে। একজন মানুষরের সবগুলো অর্জনে যে দুজন মানুষ সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন তাঁরা হলেন বাবা মা। ঈদ, পূজো বা যে কোন উৎসব আয়োজনে সন্তানকে দামী পোষাক কিনে দিয়ে নিজে পূরাতন পোষাকে উৎসব উদযাপন করা মানুষটি বাবা। সন্তানের ভালোর জন্য যে কোন ত্যাগ স্বীকার করেন এমন একজন ব্যাক্তিই হলো বাবা। পৃথিবীর বিভিন্ন দেশে নানা ভাবে বাবা দিবস উদযাপিত হয়। আমাদের অনুভূতি ও ভালোবাসার কথাগুলো বাবা কে বলা হয়না। এই দিবসে একটিই চাওয়া কোনো বাবাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। জীবনের সবটুকু দিয়ে বাবারা যেমন সন্তানের ভালো চান, সন্তাদের উচিত প্রতিটি বাবাকে তাঁর যথাযথ মর্যাদা দেওয়া। বৃদ্ধ বয়সে তাঁদের যত্নশীল হওয়া উচিত। পৃথিবীতে সকল বাবা ভালো থাকুক। বাবা দিবস সার্থক হোক।

আল – আমিন
শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।

“বাবা ভুলের পাঠ চুকিয়ে, ভালোবাসা, সন্মান
দ্বিগুণ করে ফিরিয়ে দিতে চাই”

জীবনে বাবার গুরুত্ব অপরিসীম। “বাবা” মাত্র দুটি শব্দ। কিন্তু এর বিশালতা অনেক বড়। বাবা হলেন তপ্ত রোদের শীতল ছায়া মতো। আমাদের জন্মের পর থেকেই নিঃস্বার্থভাবে যিনি সকল চাহিদা পূরণ করতে থাকেন তিনি হচ্ছেন প্রিয় বাবা। সেই নিঃস্বার্থ বাবাকে নিয়ে বলার মতো কোন উদাহরণই পৃথিবিতে আছে বলে আমার মনে হয় না। বাবা দিবসকে কেন্দ্র করে বাবাকে নিয়ে কিছু শব্দের গাঁথুনিতে স্মৃতিচারণ করা যতটা সহজ, তাঁর চেয়ে বেশি কঠিন জীবন থেকে বাস্তবতায় দাঁড়িয়ে বাবাকে উপলব্ধি করা। একজন বাবা সারাটাজীবন কষ্টের বোঝা, বুকে-পিঠে-মাথায় নিয়ে নিঃস্বার্থভাবে সবার সুখের জন্য নিজেকে উৎসর্গ করেন। সংসার আর সন্তানদের জন্য পরম মমতার আশ্রয়ের বটবৃক্ষ হয়ে থাকেন একমাত্র বাবা। লুকিয়ে রাখা বাবা’র না বলা “কথার পাণ্ডুলিপি” তখনই পড়তে পারি, যখন বিবেকের আদালতে নিজেকে বাবার জায়গায় ভাবি। সবার মতো আমার জীবনে বাবার অবদান কতটা, যতই বড় হচ্ছি ততই টের পাচ্ছি। তবুও এই দিবসকে কেন্দ্র করে বলবো-বাবা ভুলের পাঠ চুকিয়ে, তোমাকে মায়া-মমতা, ভালোবাসা, সম্মান, দ্বিগুণ করে ফিরিয়ে দিতে চাই।

নুসরাত জাহান জেরিন
শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।

বাবা মানে স্বস্তিতে বেঁচে থাকা

বাবা শব্দটা দুই অক্ষরের কিন্তু এর ভেতরে রয়েছে গহীন হৃদয়ের স্পন্দন। বাবা বেঁচে থাক প্রত্যেক সন্তানই চায়। কারণ বাবা নামে মানুষটা বটবৃক্ষের মতো। যে বৃক্ষের ছায়া সন্তানের জন্য মঙ্গলময়। বাবা ছোট বেলায় থেকেই আদর, স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেন সন্তানদের। তবে আমি মনে করি পৃথীবির সকল বাবাই মিথ্যাবাদী। কেন জানেন, বাবা যখন কর্মে যায় তখন আপনি যদি বলেন বাবা তুমি খেয়েছো অপর পাশ থেকে না খেয়েই বাবা বলবে আমি খেয়েছি, কষ্ট করেও হলে সন্তানের চাহিদা পুরন করে। আমাদের মাথার উপর থেকে যখনি বাবা নামক বৃক্ষটি হারিয়ে যায়। সন্তানের জীবনে নেমে আসে দুঃখ। বটবৃক্ষ না থাকলে যেমন পথচারীরা আরাম করতে পারেনা। তেমনি বাবা হারা সন্তানরাও একটু স্বস্তিতে থাকতে পারেনা। বাবা হারা সন্তানদের সব ঝড়বৃষ্টি-রোদ মোকাবিলা করে পৃথিবীতে টিকে থাকতে হয়। এটাই বাস্তবতা। তবে কখনো বলা হয়নি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসি। বাবা দিবসে সকল বাবার প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা।

লিমন হোসেন,
শিক্ষার্থী, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ।

বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ

বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বাবা মানে সকল আশা-ভরসা, আদর-স্নেহ, ভালোবাসা, আর পরম নির্ভরতার নাম। অসংখ্য গুণাবলি দিয়ে আল্লাহতায়ালা শ্রেষ্ঠ নেয়ামত বাবাকে নির্ধারণ করে সন্তানকে দিয়েছেন। বাবা হলেন একটি গ্রহের উপরের অংশ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না। হযরত মুহাম্মদ (স:) বাবার মর্যাদা সম্পর্কে বলেছেন, ‘বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। জুন মাসের তৃতীয় রোববার প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় বাবা দিবস। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই দিবসটি পালন করা শুরু হয়েছে। বাবা আমাদের পরিবারের আর্থিক চাহিদা পূরণ করেন। তিনি আমাদের ভাইবোনদের স্নেহ, মমতা আর শাসন দিয়ে বড় করে তুলেন। প্রায় বাবার উপার্জন সীমিত। তিনি সে অর্থ দিয়েই সন্তানদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন। সন্তানরাও এতে সন্তুষ্ট।রযিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ করে এবং সকল সুখ বিসর্জন দিয়ে শুধু মাত্র সন্তানদের মানুষ করতে অসাধ্য সাধন করে তিনিই বাবা।

আব্দুর রহিম
শিক্ষার্থী,বাশঁখালী ডিগ্রী কলেজ।

 

টিপিএন২৪/ আর এইচ হৃদয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/