কুমিল্লার দাউদকান্দিতে গরুবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১২ জুন) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া ইউটার্নে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গরুবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুজন নিহত হন। এতে আহত হন আরও চারজন। তাদের গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩