প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৪, ২:৪৭ পি.এম
সারিয়াকান্দিতে ভূমিসেবা সপ্তাহে বির্তক, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
![]()
বগুড়ার সারিয়াকান্দিতে “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে বির্তক, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) উপজেলা ভূমি অফিস কার্যালয়ের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম,একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন,ভুমি অফিসের নাজির প্রদীপ কুমার দাস, কম্পিউটার অপারেটর মাহমুদুল হাসান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভূমি সংক্রান্ত বিষয়ে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩